1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি দেশ-বিদেশে পাটের বাজার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে সরকার ‘ট্রাম্প ঈশ্বর প্রেরিত’ বিজ্ঞাপনে সরকারি অর্থ, যুক্তরাষ্ট্রে সমালোচনা তুঙ্গে এলিন-মিথুনে ভর করে এগিয়ে খুলনা, সোহান সাব্বিরের ব্যাটে রাজশাহী কালীগঙ্গায় নৌকা বাইচ: বৈঠার ছন্দে উত্তাল দুই তীর এশিয়ান গেমসে ব্যর্থতা, লিটন বললেন ‘পদত্যাগের কিছু নেই’ চট্টগ্রামে কিষোয়ান ফুটবল একাডেমির যাত্রা শুরু ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে দুদিনে ৪০৬১ মামলা প্রযুক্তির উৎপাদক ও রপ্তানিকারক হতে হবে বাংলাদেশকে: বিজ্ঞানমন্ত্রী

হইচইয়ে মুক্তি পাচ্ছে সিনেমা প্রেশার কুকার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

প্রেক্ষাগৃহে প্রশংসিত হওয়ার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নির্মাতা রায়হান রাফীর আলোচিত সিনেমা প্রেশার কুকার। আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে দেখা যাবে। গত কয়েক দিন ধরে সিনেমাটির ডিজিটাল মাধ্যম মুক্তির গুঞ্জন চললেও সম্প্রতি প্ল্যাটফর্মটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।

চলতি বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক মহলে ছবিটি দারুণ সাড়া ফেলেছিল। প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে চার নারীর জীবনের টানাপোড়েন ও সংগ্রামকে গল্পের কেন্দ্রবিন্দুতে রেখে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। মুক্তির বার্তা দিয়ে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকার চরম বাস্তবতার চাপে চার নারীর জীবনে জমা হওয়া বিস্ফোরণ এবং শহরে টিকে থাকার কঠিন লড়াইয়ে কে শেষ পর্যন্ত প্রেশার কুকারের সিটি বাজাবে, সেই রহস্য উন্মোচিত হবে এই গল্পে। যারা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ পাননি, তারা এবার ঘরে বসেই ওটিটির পর্দায় এটি উপভোগ করতে পারবেন।

সিনেমার কেন্দ্রীয় চার নারী চরিত্রে রূপদান করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। এতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম এবং ফারজানা ছবি। এর পাশাপাশি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ