1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি দেশ-বিদেশে পাটের বাজার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে সরকার ‘ট্রাম্প ঈশ্বর প্রেরিত’ বিজ্ঞাপনে সরকারি অর্থ, যুক্তরাষ্ট্রে সমালোচনা তুঙ্গে এলিন-মিথুনে ভর করে এগিয়ে খুলনা, সোহান সাব্বিরের ব্যাটে রাজশাহী কালীগঙ্গায় নৌকা বাইচ: বৈঠার ছন্দে উত্তাল দুই তীর এশিয়ান গেমসে ব্যর্থতা, লিটন বললেন ‘পদত্যাগের কিছু নেই’ চট্টগ্রামে কিষোয়ান ফুটবল একাডেমির যাত্রা শুরু ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে দুদিনে ৪০৬১ মামলা প্রযুক্তির উৎপাদক ও রপ্তানিকারক হতে হবে বাংলাদেশকে: বিজ্ঞানমন্ত্রী

এবার গোয়েন্দা গল্পে ফিরছেন তানিম নূর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

গতানুগতিক গল্পের বাইরে গিয়ে ভিন্নধর্মী নির্মাণের জন্যই আলাদা পরিচিতি রয়েছে নির্মাতা তানিম নূরের। তার নতুন কোনো কাজের খবর এলেই তাই দর্শকদের আগ্রহ তৈরি হয়। এবার বড় পর্দার জন্য গোয়েন্দা গল্প নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা। নতুন সিনেমাটির নাম ‘মজনু এন্টারপ্রাইজ’।

ওয়েব সিরিজ ‘কাইজার’-এর মাধ্যমে গোয়েন্দা গল্পে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তানিম নূর। এবার ওটিটির গণ্ডি পেরিয়ে সেই ঘরানার গল্পই সিনেমা হলে নিয়ে আসছেন তিনি। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ছবি প্রকাশ করেন তানিম নূর। ছবিতে দেখা যায়, এক রহস্যে ঘেরা ঘরের দরজা। তাতে লেখা, ‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর- তানিম নূর। সঙ্গে এও লেখা, ‘কামিং ২০২৭’। আর তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। পোস্টটি প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে নেটমাধ্যমে শুরু হয় আলোচনা।

শুধু ‘মজনু এন্টারপ্রাইজ’ নয়, ২০২৭ সালে তানিম নূরের আরও কয়েকটি কাজ সামনে আসতে পারে। এর মধ্যে রয়েছে ‘কানাভূলো প্যারাডক্স’ নামের একটি রোমান্টিক সাই-ফাই হরর সিনেমা।

গত কয়েক বছরে ঢাকার চলচ্চিত্র অঙ্গনে ভিন্নধর্মী নির্মাণের জন্য নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তানিম নূর। তার নির্মিত ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ফলে নতুন সিনেমার নাম প্রকাশ্যে আসার পর থেকেই সেটি নিয়ে কৌতূহল বাড়ছে সিনেপ্রেমীদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মজনু এন্টারপ্রাইজ’ নিয়ে আলোচনা চলার মধ্যেই সিনেমাটি নির্মাণের খবর নিশ্চিত করেছেন তানিম নূর।

গণমাধ্যমকে এই নির্মাতা বললেন, ‘আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে গল্প তৈরির কাজ চলছে, তবে কাস্ট এখনো ঠিক হয়নি। তাই কিছু বলতে চাচ্ছি না। এটি বড় পর্দার জন্য সম্পূর্ণ চলচ্চিত্র আকারে আসবে।’

শুধু নির্মাণ নয়, সিনেমাগুলোর প্রযোজনাও করেন তিনি। এখনও কয়েকটি সিনেমার কাজ তার হাতে রয়েছে বলে জানান তানিম নূর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ