1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন ‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ গ্রেপ্তার ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা ৬ ব্যাংকের চাকরিজীবীদের জন্য বড় সুখবর সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বক্স অফিসে সুনামি বইয়ে দিলো অজয়ের যে সিনেমা!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

মুক্তি পেয়েই বক্স অফিসে সুনামি বইয়ে দিলো অজয় দেবগন অভিনীত থ্রিলার ফ্র্যাঞ্চাইজির শেষ পর্ব ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। সমালোচক থেকে সাধারণ দর্শক সর্বত্র ইতিবাচক প্রতিক্রিয়ার জোয়ারে ভেসে প্রথম দিনেই নিজের ক্যারিয়ারের সর্বকালের সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছেন অজয় দেবগন। মুক্তির প্রথম দিনে আন্তর্জাতিক বাজারে অল্পের জন্য শতকোটির ক্লাব স্পর্শ করতে ব্যর্থ হলেও, বিশ্বজুড়ে ছবিটির প্রথম দিনের আয় গিয়ে পৌঁছেছে এক বিশাল অঙ্কে। মুক্তির প্রথম দিনে বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি। ভারতের বাজারে অগ্রিম বুকিং খোলার পর থেকেই ‘দৃশ্যম ৩’ নিয়ে বিপুল উন্মাদনা দেখা যায়, যেখানে অ্যাডভান্স বুকিংই ৫০ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছিল। এছাড়াও ভারতে মুক্তির প্রথম দিনে এই ছবির আয়ের পরিমাণ ৬৪ কোটি রুপি। হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনের আয়ের নিরিখে এটি তৃতীয় সর্বোচ্চ ওপেনিং, যা কেবল ‘ধুরন্ধর ২’ এবং ‘জওয়ান’-এর পেছনে রয়েছে। এর মাধ্যমে ‘সিংহাম এগেইন’-এর (৪৩.৭০ কোটি) রেকর্ড ভেঙে এটি অজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনারে পরিণত হলো। ভারতের বাইরে আন্তর্জাতিক বাজারেও অজয় দেবগনের অন্য যেকোনো সিনেমার তুলনায় ‘দৃশ্যম ৩’ দুর্দান্ত পারফর্ম করেছে। প্রথম দিনে ওভারসিজ মার্কেট থেকে ১৫ লাখ মার্কিন ডলারের বেশি আয় তুলে নিয়েছে ছবিটি। অভিষেক পাঠক রচিত ও পরিচালিত এই থ্রিলার ছবিতে ‘বিজয় সালগাঁওকর’ চরিত্রে পুনরায় ফিরেছেন অজয় দেবগন। সাথে রয়েছেন তাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, ইশিতা দত্ত ও কমলেশ সশবন্ত। এছাড়া নতুন সংযোজন হিসেবে দেখা গেছে জয়দীপ অহলাওয়াত, প্রকাশ রাজ এবং সৌরভ শুক্লাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ