1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

খুলনায় ২৮তম জাতীয় ক্রিকেট লিগের পর্দা উঠল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

দীর্ঘ অপেক্ষার পর খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসর। দেশের আটটি বিভাগীয় দল নিয়ে চার দিনের এই মহাযজ্ঞের প্রথম রাউন্ডেই স্বাগতিক খুলনার মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ।

এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর খুলনায় জাতীয় পর্যায়ের ক্রিকেট ফিরল।

শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এই খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা। ঘোষিত সূচি অনুযায়ী পুরো টুর্নামেন্টে প্রতিটি দল মোট সাতটি করে ম্যাচ খেলবে। আগামী ১৭ নভেম্বর টুর্নামেন্টের পর্দা নামবে।

এর আগে শুক্রবার বিকেলে খেলার সর্বশেষ প্রস্তুতি দেখতে স্টেডিয়ামটি পরিদর্শন করে বিসিবির একটি টেকনিক্যাল টিম। শফিকুল আলম তুহিন জানান, মাঠে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিসিবি থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও ভেন্যুর কিছু সংস্কার কাজ এখনও চলমান রয়েছে।

কেবল এনসিএল নয়, আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘ডি-থ্রি’ টুর্নামেন্টের ম্যাচগুলোও এই স্টেডিয়ামে আয়োজনের জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। বিসিবির পরিদর্শনের প্রধান উদ্দেশ্য ছিল ঘরোয়া টি-টোয়েন্টি আসরের ভেন্যু হিসেবে খুলনার সক্ষমতা যাচাই করা। এই ম্যাচ শুরুর মধ্য দিয়ে খুলনায় আবারও নিয়মিত আন্তর্জাতিক মানের ক্রিকেট ফেরানোর দুয়ার উন্মুক্ত হবে বলে আশাবাদী স্থানীয় ক্রীড়ামোদীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ