1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০ মুক্তিযোদ্ধাদের লাশ দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ঢাকা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার কুমিল্লায় পাঁচ দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২ হাজার ৩৫ চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি‍‍` বললেন লিটন রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী রপ্তানিমুখী শিল্পে নতুন ঋণ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

কুমিল্লায় পাঁচ দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২ হাজার ৩৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সি বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে পাঁচ দফার অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে।

এর আগে প্রথম দফায় ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন, তৃতীয় দফায় ৪১৫ জন এবং চতুর্থ দফায় ৩৭৯ জনকে আটক করা হয়। সর্বশেষ ৩৬৩ জনসহ পাঁচ দফায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫ জনে।

কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সরাসরি অংশগ্রহণে জেলার ১৮টি থানার পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি একযোগে এ অভিযান পরিচালনা করে। কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানা এলাকার কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থান, অপরাধপ্রবণ এলাকা ও আড্ডাস্থলে অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানায়, উঠতি বয়সি কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর মনিটরিং করা হচ্ছে।

কিশোর অপরাধ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ