1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন ‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ গ্রেপ্তার ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা ৬ ব্যাংকের চাকরিজীবীদের জন্য বড় সুখবর

রপ্তানিমুখী শিল্পে নতুন ঋণ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

রপ্তানিমুখী শিল্পের প্রি-শিপমেন্ট ক্রেডিট বা রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল ৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নতুন ঋণ সুবিধায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগে এ ঋণের সর্বোচ্চ সুদ ছিল ৫ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রি-শিপমেন্ট ক্রেডিটের মাধ্যমে ঋণ সহায়তা দিয়ে রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিলে গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়তায় প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) থেকে আরও ২ হাজার কোটি টাকা প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে স্থানান্তর করা হয়েছে। ফলে এ স্কিমের মোট তহবিল বেড়ে ৭ হাজার কোটি টাকা হয়েছে। ইএফপিএফে অবশিষ্ট থাকছে ৩ হাজার কোটি টাকা। নতুন ঋণ সুবিধার ক্ষেত্রে অংশগ্রহণকারী ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ নিতে পারবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন নিতে ব্যাংকগুলোকে ৩ শতাংশ সুদ দিতে হবে। আগে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুদের হার ছিল ২ শতাংশ। সার্কুলারে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনঃঅর্থায়নের অর্থ পরিশোধে কোনো ব্যাংক ব্যর্থ হলে অনাদায়ী সময়ের জন্য ব্যাংক রেটে সুদ দিতে হবে। এ ছাড়া পুনঃঅর্থায়ন নেওয়া ব্যাংক মেয়াদ শেষ হওয়ার আগেই নেওয়া অর্থের পুরোটা পরিশোধ করতে পারবে। চাইলে আংশিক অর্থও সমন্বয় করা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ