1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

জবি ভিসির নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অর্থ দাবি, আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে হুমকি ও অর্থ দাবির অভিযোগে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ টিম।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর জবি উপাচার্যের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হয়। এ সময় তাদের হুমকি দেওয়ার পাশাপাশি অর্থ দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে উপাচার্য কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

অভিযোগের পর ঘটনাটি তদন্তে নামে কোতোয়ালি থানা পুলিশ। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে পুলিশের বিশেষ টিম। পরে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম আরটিভিকে বলেন, প্রাথমিকভাবে আমরা একজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে এ ঘটনায় আরও কারা জড়িত, সে বিষয়ে জানা যাবে। তদন্তের স্বার্থে আপাতত আটক ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ আগামীকাল বা পরশুর মধ্যে শেষ হতে পারে। এরপর পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পরবর্তীতে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ