1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। কেন্দ্রটির প্রথম ইউনিটের জন্য আমদানি করা পারমাণবিক জ্বালানি নিরাপদে প্রকল্প এলাকায় পৌঁছে দিতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে তিনটি লরিতে করে ইউরেনিয়ামবাহী বহরটি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। বহরের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আমদানি করা পারমাণবিক জ্বালানির চালান নিয়ে বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়ামের চালান গ্রহণ করেন। পরে নির্ধারিত নিরাপত্তাব্যবস্থার আওতায় তা সড়কপথে রূপপুরের দিকে নেওয়ার প্রস্তুতি শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহের অংশ হিসেবে পর্যায়ক্রমে আরও চালান বাংলাদেশে আসবে। পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে পৌঁছানোর কথা রয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, রাশিয়া থেকে এসব পারমাণবিক জ্বালানি আকাশপথে বাংলাদেশে আনা হচ্ছে। নির্ধারিত রুটে রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে চালানগুলো বাংলাদেশে পৌঁছাচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি পর্যায়ক্রমে দেশে আসার মধ্য দিয়ে প্রকল্পটির জ্বালানি সরবরাহ প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ