1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

নতুন নয়, আগের শুল্কই প্রতিস্থাপন করেছে যুক্তরাষ্ট্র: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

মার্কিন নতুন শুল্ক আরোপে বাণিজ্য পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটবে না, এ কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে কোনও শুল্ক আরোপ করেনি, বরং আগের শুল্কই আইনি বাধ্যবাধকতার কারণে নতুন নামে প্রতিস্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের লাক্কাতুরায় চা শ্রমিকদের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, পরিবার-পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্পের উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

এ নিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আগে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছিল, তা আইনি বাধ্যবাধকতার কারণে ১৫০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। আগের শুল্কের মেয়াদ শেষ হলে নতুন শুল্ক কার্যকর হবে।

তার মতে, এটিকে নতুন শুল্ক আরোপ নয়, বরং রিপ্লেসমেন্ট (প্রতিস্থাপন) বলা যায়। শুক্রবার রাত ১২টার পরও আগের শুল্কই থাকবে, তবে তা ভিন্ন নামে কার্যকর হবে।

এদিকে, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রসঙ্গত, বাংলাদেশসহ প্রায় ৬০টি বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন শুল্ক কার্যকর করছে যুক্তরাষ্ট্র। মূলত জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েকটি দেশের ওপর ১০ শতাংশ এবং বাকিগুলোর ওপর ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত এই শুল্ক আরোপ করা হয়েছে।

চলতি বছরের শুরুতে অস্থায়ীভাবে আরোপ করা ১০ শতাংশ করের মেয়াদ শেষ হওয়ার দিন, অর্থাৎ শুক্রবার থেকেই এই শুল্ক কার্যকর হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ