1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পটুয়াখালীতে ২ শিবিরকর্মী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১২
  • ২০৬ Time View

পটুয়াখালী শহরের পিটিআই ইনস্টিটিউটের পাশ থেকে মঙ্গলবার রাতে ইসলামী ছাত্রশিবিরের ২ কর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-পটুয়াখালী সদর উপজেলার পুকুরজনা গ্রামের মৃত আবুল কালাম মিয়ার ছেলে সিরাজ মল্লিক (২০) এবং জেলার বাউফল উপজেলার দক্ষিণ মাধবপুর গ্রামের রওশন আলী মৃধার ছেলে কবির হোসেন (২৩)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে শিবিরকর্মীরা পিটিআই ইনস্টিটিউটের পাশে একটি ছাত্রাবাসে গোপন বৈঠক করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ওই দু’জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাকিরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, আটকদের মোবাইল ফোনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মুক্তির দাবিতে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক ‘ম্যাসেজ’ (সংক্ষিপ্ত বার্তা) পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ