1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৯০ Time View

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা অনিশ্চয়তায় পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবার ঊর্ধ্বগতি দেখা গেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথে ঝুঁকি বাড়ার প্রভাব পড়েছে বাজারে।

রোববার (২৬ এপ্রিল) বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড ২ শতাংশের বেশি বেড়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এর দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৭.৩৫ ডলার। যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।

বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা এবং পণ্যবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণেই তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে উদ্বেগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তবে তেলের বাজারে অস্থিরতা থাকলেও এশিয়ার শেয়ারবাজারে এর তেমন নেতিবাচক প্রভাব দেখা যায়নি। সোমবার লেনদেনের শুরুতে জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক দেড় শতাংশের মতো বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ