1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অভিনেত্রী শিমু হত্যা মামলায় ২০ সাক্ষীর সাক্ষ্য শেষ অভিনেত্রী শিমু হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ২৬ অক্টোবর রাশিয়ার বাজার হারাচ্ছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা জাহাজশিল্পের জটিলতা সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা ব্যাহত সিস্টেম আপগ্রেডের জন্য সাময়িক বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা অবশেষে শিক্ষক হিসেবে কাজে যোগ দিলেন ‘স্থায়ী ঠিকানাহীন’ মিশন আচার্য সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ পাহাড়ি গ্রামের শিক্ষার্থীদের স্কুলে পৌঁছানো সহজ করতে দানবীয় লিফট বানাল চীন আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী

ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৩ Time View

তেহরানে দফায় দফায় ইসরাইলি বিমান হামলার জবাবে আবারও ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান।

মঙ্গলবার (৩ মার্চ) ইরান থেকে ইসরাইলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

এদিকে আল হাদাথ টেলিভিশনের বরাতে রাশিয়ার সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দেশটির দক্ষিণ অঞ্চল। আকাশজুড়ে ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি এবং সাইরেনের শব্দে পুরো ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে। বর্তমানে ইসরাইলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কাজ চালিয়ে যাচ্ছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা সম্ভব হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার থেকে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর তেহরান এই কঠোর পদক্ষেপ নিল। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে, তাদের ওপর হামলা হলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ