1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ার বাজার হারাচ্ছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা জাহাজশিল্পের জটিলতা সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা ব্যাহত সিস্টেম আপগ্রেডের জন্য সাময়িক বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা অবশেষে শিক্ষক হিসেবে কাজে যোগ দিলেন ‘স্থায়ী ঠিকানাহীন’ মিশন আচার্য সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ পাহাড়ি গ্রামের শিক্ষার্থীদের স্কুলে পৌঁছানো সহজ করতে দানবীয় লিফট বানাল চীন আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ হঠাৎ ৩৩ ব্যাংকের ডিজিটাল লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহকরা

সিস্টেম আপগ্রেডের জন্য সাময়িক বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

সিস্টেমে আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ১৯টি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকছে। এর মধ্যে রয়েছে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস) পেমেন্ট, ই-কমার্স, কিউআর কোড পেমেন্ট এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন তহবিল স্থানান্তর ও কার্ড লেনদেন।

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট ব্যাংকগুলোর কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক সেবা বিঘ্নিত হওয়া ১৯টি ব্যাংক হলো—ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

দীর্ঘ সময় ধরে এই সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে; বিশেষ করে জরুরি প্রয়োজনে নগদ অর্থ তোলা এবং অনলাইন ও কার্ডের লেনদেন সম্পন্ন করতে গিয়ে গ্রাহকেরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

গ্রাহকদের উদ্বেগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করেই ব্যাংকগুলো নিয়মিতভাবে এ ধরনের কারিগরি রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডের কাজ করে থাকে।

তিনি বলেন, 'প্রতিটি ব্যাংক স্বাধীনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে, তবে কাকতালীয়ভাবে ১৯টি ব্যাংকের সিস্টেম আপগ্রেডের সময়সূচি একই সময়ে পড়েছে।' তিনি আরও জানান, গ্রাহকদের ভোগান্তি কমাতে আগাম বিজ্ঞপ্তি ও এসএমএসের মাধ্যমে সতর্কবার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলো জানিয়েছে, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত সব সেবা ধাপে ধাপে সচল করা হবে। তবে ব্যাংকগুলোর নিজস্ব নির্দেশনা অনুযায়ী সরাসরি শাখাভিত্তিক কাউন্টার লেনদেন চালু থাকবে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ