1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ার বাজার হারাচ্ছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা জাহাজশিল্পের জটিলতা সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা ব্যাহত সিস্টেম আপগ্রেডের জন্য সাময়িক বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা অবশেষে শিক্ষক হিসেবে কাজে যোগ দিলেন ‘স্থায়ী ঠিকানাহীন’ মিশন আচার্য সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ পাহাড়ি গ্রামের শিক্ষার্থীদের স্কুলে পৌঁছানো সহজ করতে দানবীয় লিফট বানাল চীন আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ হঠাৎ ৩৩ ব্যাংকের ডিজিটাল লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহকরা

অবশেষে শিক্ষক হিসেবে কাজে যোগ দিলেন ‘স্থায়ী ঠিকানাহীন’ মিশন আচার্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে কাগজপত্র জমা দিয়ে শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছেন ঝিনাইদহের স্থায়ী ঠিকানাবিহীন মিশন আচার্য (৩১)।

আজ মঙ্গলবার দুপুরে তিনি সব কাগজপত্র জমা দেন বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আমজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

ঝিনাইদহ শহরের ৬ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দা মিশন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। তার ও পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা হিসেবে কলাবাগানের নাম আছে। কিন্তু সেখানে তাদের নিজেদের জমি বা বাড়ি না থাকায় তার নিয়োগ স্থগিত ছিল।

মো. আমজাদ হোসেন বলেন, 'সোমবার মিশন আচার্যের নিয়োগপত্র ইস্যু করা হয়। যোগদানের পর তাকে উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। আগামী ১১ অক্টোবর তাকে বিদ্যালয়ে পদায়ন করা হবে।'

মিশন আচার্য ডেইলি স্টারকে বলেন, 'আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করে পরবর্তী নির্দেশ অনুযায়ী উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিয়েছি।'সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এ অংশ নিয়ে মিশন আচার্য লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হয়েও স্থায়ী ঠিকানা জটিলতায় নিয়োগবঞ্চিত ছিলেন। বিষয়টি নিয়ে গত ৩০ অক্টোবর দ্য ডেইলি স্টার সংবাদ প্রকাশ করে।

পরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে তার নিয়োগপত্র ইস্যু করা হয়।

মিশনের মা ময়না আচার্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের নিজেদের বাড়ি না থাকায় আমার ছেলের চাকরি আটকে যাচ্ছিল বারবার। এবার সবাই পাশে ছিল বলে শেষ পর্যন্ত তার নিয়োগটা হলো।'

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ