1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ার বাজার হারাচ্ছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা জাহাজশিল্পের জটিলতা সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা ব্যাহত সিস্টেম আপগ্রেডের জন্য সাময়িক বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা অবশেষে শিক্ষক হিসেবে কাজে যোগ দিলেন ‘স্থায়ী ঠিকানাহীন’ মিশন আচার্য সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ পাহাড়ি গ্রামের শিক্ষার্থীদের স্কুলে পৌঁছানো সহজ করতে দানবীয় লিফট বানাল চীন আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ হঠাৎ ৩৩ ব্যাংকের ডিজিটাল লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহকরা

যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় একটি খরচ হয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি। তবে দেশটির বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কোনো আবেদন ফি ছাড়াই ভর্তি আবেদন করার সুযোগ রয়েছে। এতে বিশেষ করে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের খরচ অনেকটাই কমতে পারে।

২০২৬ সালের বিভিন্ন তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ থেকে ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ রয়েছে। এ ছাড়া আর্থিক অসচ্ছলতা, নির্দিষ্ট সময়সীমায় আবেদন বা নির্দিষ্ট আবেদন পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় আবেদন ফি মওকুফও করে।

সাধারণত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়ের আবেদন ফি ৫০ থেকে ১০০ মার্কিন ডলারের মধ্যে হয়ে থাকে। স্নাতকোত্তর পর্যায়ে এ ফি আরও বেশি হতে পারে এবং বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে তা ৭০ থেকে ২১০ ডলার পর্যন্ত হতে পারে।

একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে শুধু আবেদন ফিতেই শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়। এর সঙ্গে আন্তর্জাতিক অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যাংক চার্জ ও বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত অতিরিক্ত খরচও যুক্ত হতে পারে। ফলে আবেদন ফি নেই- এমন বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে প্রাথমিক পর্যায়ের ব্যয় কমানো সম্ভব।

আবেদন ফি মওকুফেরও কয়েকটি পদ্ধতি রয়েছে। কিছু বিশ্ববিদ্যালয় সরাসরি আবেদন ফি ওয়েভার কোড দেয়। আবার কমন অ্যাপলিকেশনের মাধ্যমে আবেদন করা শিক্ষার্থীরা প্রয়োজনভিত্তিক ফি ওয়েভারের জন্য আবেদন করতে পারেন।

কিছু বিশ্ববিদ্যালয়ে আরলি অ্যাকশন বা আর্লি ডিসিশনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করলেও ফি মওকুফের সুযোগ থাকে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান কমন অ্যাপের মাধ্যমে আবেদন করলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন ফি নেয় না।

আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্যও অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি মওকুফের ব্যবস্থা রয়েছে। তবে এর জন্য আগে আবেদন করতে হতে পারে এবং বিশ্ববিদ্যালয় অতিরিক্ত কিছু তথ্য বা প্রমাণ চাইতে পারে। কিছু প্রতিষ্ঠানে আবেদন করার সময় ফি পরিশোধ করতে হলেও পরে শিক্ষার্থী ফি মওকুফের যোগ্য হলে সেই অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ