1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অভিনেত্রী শিমু হত্যা মামলায় ২০ সাক্ষীর সাক্ষ্য শেষ অভিনেত্রী শিমু হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ২৬ অক্টোবর রাশিয়ার বাজার হারাচ্ছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা জাহাজশিল্পের জটিলতা সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা ব্যাহত সিস্টেম আপগ্রেডের জন্য সাময়িক বন্ধ থাকছে ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা অবশেষে শিক্ষক হিসেবে কাজে যোগ দিলেন ‘স্থায়ী ঠিকানাহীন’ মিশন আচার্য সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ পাহাড়ি গ্রামের শিক্ষার্থীদের স্কুলে পৌঁছানো সহজ করতে দানবীয় লিফট বানাল চীন আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী

অভিনেত্রী শিমু হত্যা মামলায় ২০ সাক্ষীর সাক্ষ্য শেষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার সহযোগী এস এম ফরহাদের বিরুদ্ধে ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক প্রজ্ঞা পারমিতা দত্ত সাক্ষ্য দেন। এ মামলায় মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম। আজ কারাগারে থাকা দুই আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাদের আবার কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকালে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজের প্রায় ৩০০ গজ উত্তরে পাকা সড়কের পাশের ঝোপ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্তের জন্য মরদেহের আঙুলের ছাপ নেওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বলে শনাক্ত করা হয়। আরও পড়ুন প্রথমবার ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী ০২ অক্টোবর ২০২৬ তদন্তে পুলিশ জানতে পারে, দাম্পত্য কলহের জেরে ১৬ জানুয়ারি সকাল ৭টা থেকে ৮টার মধ্যে যেকোনো সময় শিমুকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম নোবেল ও ফরহাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ