1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

জাপানের কাছে হারায় চাকরি গেল জার্মানির কোচের

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২ Time View

টানা তিন ম্যাচে হার। কলম্বিয়া, পোল্যান্ডের পর শনিবার রাতে হারতে হলো জাপানের কাছেও। শুধু হারই নয়, জাপানের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলে। এমন একটি হারের পর জার্মানি কোচ হান্সি ফ্লিকের চাকরি আরও স্থায়ী হবে, এমনটা হয়তো বোকারাও ভাববে না।
জার্মান ফুটবল ফেডারেশনও দ্বিতীয়বার ভাবেনি। জাপানের কাছে হারের পরপরই কোচ হান্সি ফ্লিককে বিদায় জানিয়ে দিয়েছে তারা। রোববার এক বিবৃতিতে সেই খবর জানানো হয়েছে জার্মান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে।

ফেডারেশন প্রধান বার্নার্ড নুয়েনডর্ফ বলেছেন, ‘ডিরেক্টর রুডি ফোলারের সঙ্গে আলোচনা করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফ্লিককে আর জাতীয় দলের দায়িত্ব রাখা হবে না। ইউরোর আগে এমন একটা সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল; কিন্তু ফ্লিক প্রত্যাশা পূরণ করতে পারেননি।’
পরিসংখ্যান বলছে, হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর ১৭ ম্যাচের মধ্যে জার্মানি জিতেছে মাত্র চারটিতে। শেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই। জার্মানির বিরুদ্ধে গোল হয়েছে ১৩টি! নুয়েনডর্ফ বলেছেন, ‘এ তথ্যই প্রমাণ করছে, কোচ হিসেবে ফ্লিক ব্যর্থ হয়েছেন। ফলে আমাদের পরিবর্তনের পথে হাঁটতেই হলো।’
জার্মানির জনপ্রিয় পত্রিকা বিল্ড জাপানের কাছে ৪-১ গোলে হারের পর কোচ হান্সি ফ্লিককেই সবচেয়ে বেশি দায়ী করেছে। তারা এ নিয়ে বিশেষ নিবন্ধও ছেপেছে। সেখানে তারা লিখেছে, ‘জার্মানির ফুটবল ইতিহাসে সবচেয়ে বাজে কোচ হচ্ছেন হান্সি ফ্লিক।’ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর ফ্লিককে কীভাবে কোচের পদে রেখে দেয়া হলো তা নিয়েও সমালোচনা করেছে বিল্ড।
মঙ্গলবার ইদুনা পার্কে প্রীতি ম্যাচে জার্মানি আবার খেলতে নামবে ফ্রান্সের বিরুদ্ধে। তার আগে রাতারাতি কোচকে বরখাস্তের সিদ্ধান্ত কি দলকে আরও সঙ্কটে ফেলে দেবে না? নুয়েনডর্ফ বলেছেন, ‘দ্রুত নতুন কোচের নাম ঘোষণা করা হবে। ইউরোর আগে জার্মানি ফুটবলকে ছন্দে ফেরানোই মূল লক্ষ্য আমাদের।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ