1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রোগ প্রতিরোধে গ্রাম ও শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ক্যাম্পাসে সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন ফারুক কৃতি শেঠির বলিউড যাত্রা শুরু হচ্ছে প্রেমের গল্পের সিনেমা দিয়ে ‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর ‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’ ‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’ ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি

২০২৭ সাল পর্যন্ত বজায় থাকবে ডিজেলের ‘সংকট’: আন্তর্জাতিক জ্বালানি সংস্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্ববাজারে ডিজেল সরবরাহে ব্যাঘাত ঘটছে। বিশ্বব্যাপী ডিজেলের খালি হয়ে আসা মজুত পূরণ করতেও সময় লাগবে। এতে করে, ২০২৭ সাল পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানিটির সংকট বজায় রাখবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

আজ বুধবার (১৪ অক্টোবর) প্যারিসভিত্তিক সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।

নিজেদের মাসিক জ্বালানি বাজার প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে, "গ্যাসঅয়েল বা ডিজেলের বাজারের ভারসাম্য ২০২৭ সালের একটি বড় সময়জুড়ে চরম চাপের মুখে থাকবে এবং এর সমাধান অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি পণ্যটির সরবরাহ স্বাভাবিক হওয়ার ওপর।"

উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি হ্রাস এবং ইরানের পাল্টা-হামলায় ওই অঞ্চলের শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশের সরকার জ্বালানি কর হ্রাস, ভর্তুকি প্রদান কিংবা কৌশলগত জরুরি মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ) থেকে তেল ছেড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। তবে এই খালি হওয়া মজুতগুলো পরে তাদের আবারও পূরণ করতে হবে।

আইইএ অবশ্য পূর্বাভাস দিয়েছে যে, আগামী বছরের প্রথম প্রান্তিক নাগাদ তেলের শোধনাগারগুলোর উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার হতে পারে এবং তা ডিজেল বাজারে কিছুটা উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি করতে পারে। এর ফলে জ্বালানির মজুতও স্বাভাবিক ঋতুভিত্তিক ধারায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

তবে এই সাময়িক প্রবৃদ্ধি ইরান যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে তৈরি হওয়া বিপুল ঘাটতি পুরোপুরি পুষিয়ে নিতে পারবে না। মূলত এই সংঘাতের কারণে বিশ্বজুড়ে আকাশচুম্বী হয়ে গেছে জ্বালানির দাম।

আইইএ আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পারস্য উপসাগর থেকে সরবরাহ শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরে না এলে "বাজারের ভারসাম্য বজায় রাখতে চাহিদায় অতিরিক্ত কাটছাঁট এবং বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হতে পারে।।"

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ