1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ

‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

প্রিন্ট: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে রোববার বাংলাদেশ সফরে আসবে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সফরে তারা দুটি টেস্ট ম্যাচ খেলে চলে যাবে। ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৫ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে আজ দেল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দল ঘোষণার পর শিষ্যদের নিয়ে নিজের লক্ষ্যের কথা জানান কোচ ড্যারেন স্যামি।

সাবেক এই অলরাউন্ডার বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের শুরুতে নিজেদের কিছু লক্ষ্য ঠিক করেছিলাম। তার মধ্যে একটি ছিল পয়েন্ট তালিকার শীর্ষ অর্ধেকে থাকা। এই সিরিজ জিতলে আমরা লক্ষ্যের আরো কাছাকাছি পৌঁছাব।’

২০২৫-২৭ চক্রে পয়েন্ট তালিকার ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের চক্রের শেষ সিরিজ তাদের। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে ৮ বার হেরেছে তারা। বাকি দুটি ড্র। তাদের সফলতার হার ২০.৮৩ শতাংশ।

অন্যদিকে বাংলাদেশ আছে ৪ নম্বরে। সফলতার হার ৫৫.৫৬ শতাংশ। সেদিক থেকে বাংলাদেশের সুযোগ রয়েছে ফাইনালে খেলার।

১৮ অক্টোবর ঢাকায় আসার আগে ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘বাংলাদেশের মাঠে তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হবে। আর আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ