1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির সাবেক কমিশনার ফারুক ও স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ আরেক মামলায় গ্রেপ্তার সুলতান মনসুর, বললেন ‘জামিনের পর ৩ দিনে চার মামলা’ হয়েছে পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ২০২৭ সাল পর্যন্ত বজায় থাকবে ডিজেলের ‘সংকট’: আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ কেন? সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদকে বিএনপির শেষ শ্রদ্ধা রাষ্ট্রপতি হয়ে প্রথম সংসদ অধিবেশন ডাকলেন ফখরুল, বসছে ৯ নভেম্বর শারমিন ও স্বর্ণার ফিফটির পর বাংলাদেশের আরেকটি হার

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৮২০

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ Time View

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে। এ ছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ৬৭২ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়।
স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভূমিকম্পটি রাবাত ও মারাকাশসহ বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। এ সময় আতঙ্কিত সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। অনেক ভবনের দেয়াল ফেটে গেছে। ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স আফটারশক সম্পর্কে সতর্ক করার পর হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ও আবাসিক ভবন ছেড়ে পালিয়েছে।
এএফপির খবরে বলা হয়, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পুরাতন মারাকেশ শহর। এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। বলা হচ্ছে, ভূমিকম্পটি গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়। তিন লাখ মানুষ আহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।
খবর আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ