1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির সাবেক কমিশনার ফারুক ও স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ আরেক মামলায় গ্রেপ্তার সুলতান মনসুর, বললেন ‘জামিনের পর ৩ দিনে চার মামলা’ হয়েছে পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ২০২৭ সাল পর্যন্ত বজায় থাকবে ডিজেলের ‘সংকট’: আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ কেন? সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদকে বিএনপির শেষ শ্রদ্ধা রাষ্ট্রপতি হয়ে প্রথম সংসদ অধিবেশন ডাকলেন ফখরুল, বসছে ৯ নভেম্বর শারমিন ও স্বর্ণার ফিফটির পর বাংলাদেশের আরেকটি হার

তুরস্কে গ্রাহকের টাকা চুরির দায়ে ব্যবসায়ীর ১১ হাজার বছরের জেল

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩ Time View

গ্রাহকের কাছ থেকে দুই বিলিয়ন ডলার চুরি করেছেন এক ব্যবসায়ী। এই অপরাধে তুরস্কে ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তুর্কি ক্রিপ্টো সিইও ফারুক ফাতিহ ওজারকে।
অর্থ পাচার, জালিয়াতি এবং অপরাধী সংগঠন তৈরির অপরাধে তাকে এই কারাদণ্ড দিয়েছে আদালত।

এএফপির খবরে বলা হয়েছে, থোডেক্স নামে ক্রিপ্টো কারেন্সি লেনদেন প্রতিষ্ঠান গঠন করেছিলেন ফারুক ফাতিহ ওজার (২৯)। তিনি ও তার দুই ভাই সেরাপ ও গুভেন আলবেনিয়ায় পালিয়ে গিয়েছিলেন। ইন্টারপোলের সহায়তায় গত বছর আলবেনিয়া থেকে ফাতিহ ওজারকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত ফাতিহ ও তার দুই ভাইয়ের প্রত্যেককে ১১ হাজার ১৯৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অর্থ পাচার, জালিয়াতি এবং অপরাধী সংগঠন তৈরির অপরাধে থোডেক্সের প্রতিষ্ঠাতার ৪০ হাজার ৫৬২ বছর কারাদণ্ড আবেদন করেছিলেন। তবে আদালত কৌঁসুলির সেই আবেদন না রেখে তিন ভাইকেই ১১ হাজার ১৯৬ বছর করে কারাদণ্ড দেন।
ফাতিহ ওজার তার বিরুদ্ধে আনা অপরাধী সংগঠন তৈরির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতকে বলেছেন, ‘আমি যদি কোনো অপরাধী সংগঠন প্রতিষ্ঠান করতে পারতাম, তবে নিশ্চয়ই এত কাঁচা কাজ করতাম না।’
তুরস্কে শত বা হাজার বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করে তুরস্ক। এর পর থেকে দেশটিতে এমন দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়ার ঘটনা সাধারণ হয়ে উঠেছে।
তুরস্কের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফাতিহ ওজার ২০২১ সালের এপ্রিলে গ্রাহকদের ২০০ কোটি ডলারসহ দুই ভাইকে নিয়ে আলবেনিয়ায় পালিয়ে যান। তবে অর্থের সঠিক পরিমাণ কত তা নিশ্চিত হওয়া যায়নি।
কৌঁসুলিরা জানিয়েছেন, ফাতিহ আলবেনিয়ায় পালিয়ে যাওয়ার সময় গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ৩ কোটি ডলার সরিয়ে নিয়েছিলেন তার তিনটি গোপন অ্যাকাউন্টে। এর অধিকাংশ অর্থই জমা করা হয় মাল্টার একটি ব্যাংকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ