1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির সাবেক কমিশনার ফারুক ও স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ আরেক মামলায় গ্রেপ্তার সুলতান মনসুর, বললেন ‘জামিনের পর ৩ দিনে চার মামলা’ হয়েছে পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ২০২৭ সাল পর্যন্ত বজায় থাকবে ডিজেলের ‘সংকট’: আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ কেন? সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদকে বিএনপির শেষ শ্রদ্ধা রাষ্ট্রপতি হয়ে প্রথম সংসদ অধিবেশন ডাকলেন ফখরুল, বসছে ৯ নভেম্বর শারমিন ও স্বর্ণার ফিফটির পর বাংলাদেশের আরেকটি হার

এখন সবাই একসঙ্গে মিলে চলার সময় : জি-২০ সম্মেলনে মোদি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০ Time View

এখন সবাই একসঙ্গে মিলে চলার সময় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে এমন কথা বলেন সংস্থাটির সভাপতি ভারতের প্রধানমন্ত্রী।
মোদি বলেন, করোনা পরিস্থিতিতে যে বিশ্বাসের সংকট তৈরি হয়েছিল, যুদ্ধে সেই ক্ষত আরও বড় হয়েছে। আমরা যদি করোনাকে হারাতে পারি, তাহলে এই সংকটও আমরা কাটিয়ে উঠতে পারব। এটা সবাই একসঙ্গে মিলে চলার সময়। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রই আমাদের পরিচালিত করবে।
ভারতের প্রধানমন্ত্রী জানান, ভারতে ৬০টির বেশি শহরে ২০০-র বেশি বৈঠক হয়েছে জি ২০ নিয়ে। ভারতের প্রস্তাব ছিল আফ্রিকান ইউনিয়নকে যাতে জি ২০-র সদস্যপদ দেওয়া যায়।
উদ্বোধনী ভাষণে সবার সমর্থন নিয়ে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্টকে আসন গ্রহণ করতে বলেন প্রধানমন্ত্রী মোদি।

মোদি বলেন, দিল্লিতে আড়াই হাজার বছর পুরনো একটি স্তম্ভে লেখা রয়েছে মানবজাতির কল্যানের কথা। এই সম্মেলনে সেই বার্তা আরও বেশি বাস্তবায়িত করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে শুরু হয়েছে এই বছরের জি-২০ শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী মোদি একে একে ৩০জন অতিথিকে স্বাগত জানান।

এদিকে, সম্মেলনের যৌথ ঘোষণায় উইক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে সদস্য দেশগুলোর মধ্যে। রাশিয়ার পাশাপাশি চীনও এই ব্যাপারে বিরোধীতা করেছে। চীন ঘনিষ্ঠ আরও কয়েকটি দেশের আপত্তি রয়েছে।
এই দেশগুলোর বক্তব্য, জি-২০ একটি অর্থনৈতিক জোট। সামরিক জোট নয়। ফলে সম্মেলনে যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে না। অপরপক্ষের মত হলো, যুদ্ধের কারণেই অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে বহু দেশ। তাই দ্রুত এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ