1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম সিআইএ-র সাবেক পরিচালকের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার দাবি সংসদীয় কূটনীতিই হতে পারে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ সেতুবন্ধন কার্যকারিতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ ২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৪ Time View

আবারও উত্তেজনা বাড়িয়ে জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দুটি ক্রুজ মিসাইলের পরীক্ষার দুদিনের মাথায় স্থানীয় সময় আজ শুক্রবার দেশটি তার পূর্ব উপকূল থেকে সমুদ্রে একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে একসঙ্গে প্রায় ১০টি যুদ্ধবিমান উড়িয়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে স্বল্প-পাল্লার ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে জাপানও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে এ তথ্য জানায়। উল্লেখ্য, গত বুধবার এক সপ্তাহের ব্যবধানে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ২ হাজার কিলোমিটার পাল্লার দুটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় দেশটি।

এ নিয়ে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ বৃহস্পতিবার জানায়, পরমাণু হামলার ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। সমুদ্রের উপর দিয়ে ২ হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র দুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ