1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন, আটক ২ রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য

ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন, আটক ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে ররামকৃষ্ণপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করেছে।

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া যায়।

বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র এর নিকটবর্তী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান (সঞ্চালন অবকাঠামো/লাইন এর নিম্নবর্তী) থেকে রাতের আধারে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আশিকুর রহমান (৩৫) ও নাহিদ ইসলাম (২৬) কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।

মোবাইল কোর্ট পরিচালনায় গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লখি টাকা অর্থদণ্ড; অনদায়ে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। আটকদের কে জেল ও জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ