গাইবান্ধার সাদুল্লাপুরে বিরোধপূর্ণ জমিতে গোয়ালঘর নির্মাণ করতে গেলে বড় ভাই বাধা দেন বলে জানান স্বজনরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে লাঠি আঘাতে আহত ছোট ভাই মারা গেছেন।
ঘটনার পরদিন বৃহস্পতিবার রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানিয়েছেন শুক্রবার বিকালে।
বুধবার দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
নিহত আজিজুল ইসলাম (৫৪) ওই গ্রামের প্রয়াত আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই ডিপটি মিয়া সঙ্গে ছোট ভাই আজিজুল ইসলামের বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে বিরোধপূর্ণ জমিতে ডিপটি মিয়া গোয়ালঘর নির্মাণ কাজ শুরু করেন।
এ সময় আজিজুল বাধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ডিপটি মিয়া ও তার ছেলেরা লাঠি দিয়ে আজিজুলকে মারপিট করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রতিবেশী ও স্বজনরা আজিজুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি হাবিবুল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মবের জোশ এখন ডিজিটাল, বিচারের সংস্কৃতি কোন যুগে?
শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, মানসিক স্বাস্থ্য ও আমাদের দায়বদ্ধতা
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অপরাধের বিবরণ অস্পষ্ট, রাষ্ট্রের দায় কোথায়?
মওদূদী কেন জিন্নাহবিরোধী-১: মুসলমানদের নাকি ইসলামের রাষ্ট্র?