ঘটনার পরপরই ইজিবাইক চালক ইব্রাহিমকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কান্দিরপাড় নজরুল এভিনিউ সড়কে জামান মেডিকেল হলের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজিব মজুমদার।
নিহত দীপক সাহা (৬৮) নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা। তিনি কৃষি ব্যাংকের ঢাকা মতিঝিল শাখার এজিএম ছিলেন। গত বছর তিনি অবসরে আসেন।
জামান মেডিকেল হলের সত্ত্বাধিকারী দ্বীপ সাহা জানান, সন্ধ্যার পর দীপক সাহাসহ কয়েক আমার দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। সাড়ে ৮টার দিকে তিনি দোকান থেকে বের হওয়া মাত্রই বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার উপর দিয়ে ইজিবাইকটি চলে যায়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ট্রমা হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সার্জেন্ট রাজিব মজুমদার বলেন, অটোরিকশাটির চালক ইব্রাহিমকে আটক করা হয়েছে। তাকে কোতয়ালী থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, মানসিক স্বাস্থ্য ও আমাদের দায়বদ্ধতা
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অপরাধের বিবরণ অস্পষ্ট, রাষ্ট্রের দায় কোথায়?
মওদূদী কেন জিন্নাহবিরোধী-১: মুসলমানদের নাকি ইসলামের রাষ্ট্র?
বিশ্ব গ্রামীণ নারী দিবস ও অদৃশ্য শ্রমের গল্প