1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ শিশুসহ নিহত ৪ যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোরও নিহত হয়েছে। হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম এপি, রয়টার্স ও গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী বেন্ড শহরের বাসিন্দা। হামলার কারণ এবং বিদ্যালয়ের সঙ্গে তার কোনো পূর্বসম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে এক ব্যক্তি জরুরি নম্বর ৯১১-এ ফোন করে জানান, এক বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি ছুড়েছে। পরে ওই সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র নিয়ে বিদ্যালয়ের দিকে যেতে দেখা যায়। বিদ্যালয়ের বন্ধ দরজায় গুলি চালিয়ে সে ভেতরে প্রবেশ করে এবং গুলি চালাতে শুরু করে।

হামলার পর বিদ্যালয়ের ভেতর থেকে জরুরি সহায়তা চেয়ে একাধিক ফোন করা হয়। খবর পেয়ে প্রায় তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এর আগেই নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়টি লকডাউন করা হয়।

বেন্ড পুলিশপ্রধান মাইক ক্রান্টজ জানান, হামলাকারীকে থামাতে একজন সশস্ত্র ব্যক্তি তার পিছু নেন এবং বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে ওই ব্যক্তির গুলিতে সন্দেহভাজন কিশোর নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় পায়।

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের একজন সাত বছর বয়সী শিশু এবং অন্যজন ৫৪ বছর বয়সী শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওরেগনের গভর্নর টিনা কোটেক। তিনি বলেন, এ ঘটনা সংশ্লিষ্ট মানুষের জীবনকে চিরতরে বদলে দিয়েছে। হামলাকারীকে থামাতে এগিয়ে আসা ব্যক্তির সাহসিকতারও প্রশংসা করেন তিনি।

ঘটনার তদন্তে স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। কী কারণে হামলা চালানো হয়েছে এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ