1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে, তেলের দাম হু হু করে কমবে —ট্রাম্পের দাবি বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২ দিন বন্ধ ইতিহাসে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস, বদলে যাচ্ছে পিচ রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার োবাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান প্রধানমন্ত্রীর ইবিএলের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্টের রুল দুই ব্যাংকের লেনদেন ২ দিনের জন্য বন্ধ ঘোষণা একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

ইয়েমেনের তথ্যমন্ত্রী জানান, আল-মাশিক প্রাসাদে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা অক্ষত ছিলেন, তবে আরও অনেকেই আহত হয়েছেন।

এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরইয়ানি বিবিসি-কে জানিয়েছেন, আল-মাশিক প্রাসাদে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা অক্ষত ছিলেন, তবে আরও অনেকেই আহত হয়েছেন।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, তারা এডেনে সৌদি শত্রুপক্ষের সামরিক অভিযান সদরদপ্তরে আঘাত হেনেছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন কোয়ালিশন ইয়েমেন সরকারকে সমর্থন করছে এবং ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সরকারপন্থি বাহিনীর অভিযানের জন্য বিমান সহায়তা দিচ্ছে।

ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি এডেনে হুতিদের হামলার নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন এবং এই হামলা তাদের অপরাধমূলক আচরণের ধারাবাহিকতা বলে অভিহিত করেছেন।

জিনদানি বলেন, সরকার কাজ চালিয়ে যাচ্ছে। তিনি অঙ্গীকার করে বলেন, ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও অন্যান্য যুদ্ধক্ষেত্রে হুতিদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের সেনাদের মনোবল এই হামলার ঘটনায় একটুও কমবে না।

বিশ্ব গ্রামীণ নারী দিবস ও অদৃশ্য শ্রমের গল্প

কী মধু ভিসি পদে, সবাই কেন ইঁদুর দৌড়ে?

‘হোটেল রুয়ান্ডা’র বাইরের গল্প এবং নাভি পিল্লাইয়ের লড়াই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ