1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন, আটক ২ রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু প্রথম দিনেই ১২৫ কোটি, রজনীকান্তের বাজিমাত ফরিদপুর জেলা পরিষদের সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে

জি-৭ নেতাদের কাছে জেলেনস্কি যা চাইলেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৭১ Time View

ইউক্রেনজুড়ে রাশিয়ার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মঙ্গলবার জরুরি বৈঠকে বসেছে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির দেশগুলোর জোট জি-৭। ভার্চুয়াল এই বৈঠকে জোটের সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি যুক্ত হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি কিয়েভকে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং বেলারুশ সীমান্তে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশন পাঠানোর আহ্বান জানান। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
বৈঠক শেষে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘নিরপরাধ বেসামরিক মানুষের ওপর হামলা একটি যুদ্ধপরাধ।’
এদিনের বৈঠকে ইউক্রেনে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা জানান জি-৭ নেতারা। একইসঙ্গে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে মস্কোকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির দেশগুলোর এই জোট। জোটের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আর্থিক, মানবিক, সামরিক, কূটনৈতিক ও আইনি সহায়তা দেওয়া অব্যাহত রাখবো। যতদিন প্রয়োজন হয় ততদিন পর্যন্ত ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবো।’
উল্লেখ্য, জি-৭ জোটভুক্ত দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ