1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১-এর অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে একজনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ২৩৩ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭ বিতর্কে নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’ কিষান ও নামানের ঝড়ো ব্যাটিংয়ের পর ভেসে গেল ম্যাচ আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে ভারতের জোরালো আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২ Time View

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে জাতিসংঘে সাধারণ অধিবেশনে আহ্বান জানিয়েছে ভারত। একই সঙ্গে এ যুদ্ধের প্রভাবে বিশ্বের বর্তমান অবস্থার কথা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

জাতিসংঘের অধিবেসনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই ইউক্রেনের যুদ্ধের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। কিন্তু বিশ্ব যেভাবে এটিকে গুরুত্ব দিচ্ছে সত্যিকার অর্থে তা খুবই বিরক্তিকর।

যুদ্ধ বন্ধের জন্য শক্তভাবে কূটনৈতিক সম্পর্ক জোরদারের কথা ব্যক্ত করে ভারত। এদিকে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যুদ্ধ বন্ধের আহবান জানান।

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়টি এমন এক সময় উত্থাপিত হলো যখন বিশ্ব নেতারা জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশন জড়ো হয়েছেন।

অধিবেশনে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি জেমস ক্লিভারলি এবং ইউএনএসসির অন্যান্য সদস্যদের পররাষ্ট্রমন্ত্রীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ