1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলে পাশাপাশি মসজিদ-মন্দির, মিলেমিশে বসবাস মার্তিনেসের ঘটনায় কোনো ‘নাটক হয়নি’ ম্যানচেস্টার ইউনাইটেডে ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’ রূপপুর বিদ্যুৎকেন্দ্র: জরুরি পরিস্থিতির প্রস্তুতি আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ নিয়োগ দিচ্ছে কমিউনিটি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা স্থগিত হওয়াকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ।

তার মতে, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বৈশ্বিক বাজারের জন্য সম্ভাব্য বড় ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন এক সময়ে ওয়াশিংটন নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে এলো, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধ ঘিরে মস্কোর প্রতি ওয়াশিংটনের নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে রাশিয়ার জ্বালানি খাতের আয় লক্ষ্য করে নেওয়া নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন ট্রাম্প। দুই দিন পর এসব পদক্ষেপ কার্যকর হওয়ার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দিমিত্রিয়েভ বলেন, ট্রাম্প প্রশাসনের ‘গ্রাহাম আইন’ স্থগিতের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ও সত্যিকার অর্থেই ঐতিহাসিক মুহূর্ত। তাঁর দাবি, আইনটি কার্যকর হলে সবার আগে মার্কিন অর্থনীতি ও বৈশ্বিক বাজার মারাত্মক ক্ষতির মুখে পড়ত।

তবে এ সিদ্ধান্ত নিয়ে পুতিন বা ক্রেমলিনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শুক্রবার সামরিক পোশাক পরিহিত অবস্থায় পুতিন বলেছেন, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের পরিকল্পনা করছে মস্কো।

যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে প্রস্তাবিত এ আইনে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের পাশাপাশি পুতিন এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ছিল।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশগুলো। দীর্ঘদিন ধরে চলা এ সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ