1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলে পাশাপাশি মসজিদ-মন্দির, মিলেমিশে বসবাস মার্তিনেসের ঘটনায় কোনো ‘নাটক হয়নি’ ম্যানচেস্টার ইউনাইটেডে ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’ রূপপুর বিদ্যুৎকেন্দ্র: জরুরি পরিস্থিতির প্রস্তুতি আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ নিয়োগ দিচ্ছে কমিউনিটি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মার্তিনেসের ঘটনায় কোনো ‘নাটক হয়নি’ ম্যানচেস্টার ইউনাইটেডে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ কর্তাদের নিয়ে লিসান্দ্রো মার্তিনেসের সমালোচনাকে কেন্দ্র করে অনেক তোলপাড় পড়ে গেলেও দলের ভেতরে সেসবের প্রভাব পড়েনি, দাবি কোচ মাইকেল ক্যারিকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষ কর্তাদের তীব্র আক্রমণ করে ফুটবল বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন লিসান্দ্রো মার্তিনেস। তবে ম্যানচেস্টার ইউনাইটেড দলের ভেতর সেসবের কোনো প্রভাব পড়েনি বলেই দাবি করলেন মাইকেল ক্যারিক। কোচ জোর দিয়েই বলছেন যে, দলের ড্রেসিংরুমে কোনো বিভেদ বা অস্থিরতা নেই।

চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ক্লাব কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করান মার্তিনেস। ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সকে লক্ষ্য করেও সরাসরি সমালোচনা করেন তিনি। পরে অবশ্য ক্ষমা চেয়েছেন তিনি।

এই ঘটনার পর মার্তিনেসের পক্ষে-বিপক্ষে আলোচনা হয়েছে অনেক। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনি বলেছেন, “ড্রেসিং রুমকে ছিন্নভিন্ন করে দিতে পারে এই ঘটনা।

কিন্তু ক্যারিক শুক্রবার সংবাদ সম্মেলনে বললেন, এরকম কোনো উদ্বেগের ব্যাপারই নেই দলকে ঘিরে।

“ব্যাপারটা আসলেই শেষ। আমরা সেই অধ্যায় পেছনে ফেলে এসেছি। দল হিসেবে আমাদের জন্য এটা সত্যিই কোনো নাটক ছিল না। আমাকে বলতেই হচ্ছে, তারা বেশ ভালো মেজাজে ছিল এবং খুব ভালোভাবে অনুশীলন করেছে, তাই আমরা বেশ দ্রুতই ব্যাপারটি থেকে বেরিয়ে এসেছি।

“অনেক লোক অনেক কথা বলে এবং তারা সাবেক পেশাদার হোক বা না হোক, এর মানে এই নয় যে তারা এখানে কী ঘটছে তা বুঝতে পারছে। বাইরের লোকেরা কথা বলছে বলেই যে সেটা সত্যি, তা নয়। আমি আপনাদেরকে সত্যিটা বলছি। আজ দলটি দুর্দান্ত অবস্থায় ছিল, সত্যি বলতে, আমি বেশ কিছুদিন ধরে যা দেখেছি, তার চেয়েও ভালো।”

ক্যারিকের দাবি, এই ঘটনায় দল উল্টো আরও বেশি একতাবদ্ধ হয়েছে।

“কিছু কিছু পরিস্থিতি দলকে উজ্জীবিত করতে পারে এবং এই সপ্তাহ যত এগিয়েছে, তা দলকে সত্যিই উজ্জীবিত করেছে। আমাকে বলতেই হচ্ছে, ছেলেরা এই মুহূর্তে বেশ ভালো অবস্থায় আছে।”

এই ঘটনার আগে থেকেই ক্যারিকের ওপর চাপ বাড়ছিল বেশ। গত পাঁচ ম্যাচে জিততে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড। কোচের চাকরি সুতোয় ঝুলতে শুরু করেছে বলেও খবর প্রকাশিত হয়েছে। তবে ৪৫ বছর বয়সী কোচ বললেন, নিজেকে নিয়ে কোনো ভাবনা নেই তার।

“আমার জন্য ফলাফলের প্রয়োজন নেই। আমার ফলাফলের প্রয়োজন নেই, আমাদের সবারই ফলাফল প্রয়োজন। ব্যাপারটা আমাকে নিয়ে নয়, বুঝলেন? এটা আমাকে নিয়ে নয়। ম্যানচেস্টার ইউনাইটেড যেকোনো ব্যক্তির চেয়ে অনেক বড়, আমার চেয়ে বড়, যেকোনো খেলোয়াড়ের চেয়ে বড়, এই ফুটবল ক্লাবে কর্মরত অন্য যেকোনো ব্যক্তির চেয়েও বড়।

এই ফুটবল ক্লাব এবং দলের জন্য যা সবচেয়ে ভালো হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাপারটা সত্যিই আমাকে নিয়ে নয়।”

অর্থের বন্দোবস্ত না বদলালে বদলাবে না রাজনীতির বন্দোবস্ত

মবের জোশ এখন ডিজিটাল, বিচারের সংস্কৃতি কোন যুগে?

শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, মানসিক স্বাস্থ্য ও আমাদের দায়বদ্ধতা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ