1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১-এর অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে একজনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ২৩৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

ঃ খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯৮ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তরের পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত শনিবার (১৭ অক্টোবর) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬৮৯ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে।

প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে খুলনায় ২৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, বাগেরহাটে তিনজন, যশোর ও ঝিনাইদহে দুজন করে এবং সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হওয়ায় বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৬৬ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৩৩ জনের মধ্যে খুলনা জেলায় ৬৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, বাগেরহাটে ৪১ জন, যশোরে ২৮ জন, ঝিনাইদহে ২১ জন, মেহেরপুরে ১২ জন, সাতক্ষীরা জেলায় সাতজন, নড়াইলে সাতজন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, কুষ্টিয়ায় তিনজন এবং চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১৭ হাজার ৬৮৯ জন রোগীদের মধ্যে ১৬ হাজার ২১৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া ৪১০ জন রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ