1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড গুরুতর চোট পেয়ে হাসপাতালে মার্তিনেস গেন্ডারিয়াতে ইশরাকের অভিযানে ৬ মাদক কারবারি আটক ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য চেয়েছে ঢাকা: শামা ওবায়েদ বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার : চিফ হুইপ পূজায় প্রধানমন্ত্রীর রংপুর সফর, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

পূজায় প্রধানমন্ত্রীর রংপুর সফর, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

সফরের সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব দেখতে মন্দিরে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাজধানীর বাইরে সনাতন ধর্মের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ২০ অক্টোবরের এই আগমনকে কেন্দ্র করে রংপুরের স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

শনিবার সকালে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

জেলা প্রশাসন ও সফরসূচি থেকে জানা গেছে, ২০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টায় প্রধানমন্ত্রী ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) বা গুপ্তপাড়া মন্দিরের উদ্দেশে রওনা হবেন। বেলা ১১টার দিকে একটি পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নগরীর পূজামণ্ডপগুলোতে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।

শ্রী শ্রী দুর্গা মন্দির গুপ্তপাড়ার সভাপতি সুব্রত সরকার মুকুল বলেন, গোয়েন্দা সংস্থা ও এসএসএফ সদস্যরা এরই মধ্যে মন্দির এলাকা পরিদর্শন করেছেন এবং সফরের সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে সফর সফল ও সার্থক করতে রংপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জরুরি সভা ডাকা হয়েছে। নেতাকর্মীদের মাঝে সমন্বয় জোরদার ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, রাজধানীর বাইরে এসে দেশের প্রত্যন্ত অঞ্চলে শারদীয় উৎসব দেখা একটি বিরল ও প্রশংসনীয় উদ্যোগ। প্রধানমন্ত্রীর এই সফর পুরো রংপুর নগরীকে উৎসাহিত করেছে।

ভাইব কোডিং থেকে এজেন্টিক ইঞ্জিনিয়ারিং

অর্থের বন্দোবস্ত না বদলালে বদলাবে না রাজনীতির বন্দোবস্ত

মবের জোশ এখন ডিজিটাল, বিচারের সংস্কৃতি কোন যুগে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ