1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১-এর অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

প্রথমার্ধে পেনাল্টিতে গোল হজমের পর, একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে ফর্টিস এফসি।

আক্রমণাত্মক শুরু করেও বড় ব্যবধানে হারল ফর্টিস এফসি। ছবি: ফর্টিস এফসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শুরু থেকে সাহসী ফুটবল খেলা ফর্টিস এফসি খেই হারাল পেনাল্টি থেকে গোল হজমের পর। গোলরক্ষক সুজন পেরেইরার দৃঢ়তায় ভরাডুবি হলো না বটে, তবে কুয়েতের দল আল-কাদসিয়ার বিপক্ষে অনুমিতভাবে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু করল তারা।

আল-হামাদ স্টেডিয়ামে শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে হেরেছে ফর্টিস। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে দুটি গোল হজম করে বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমে তৃতীয় হওয়া দলটি।

কুয়েতের প্রিমিয়ার লিগে গত মৌসুমে তৃতীয় হওয়া আল-কাদসিয়ার বিপক্ষে পঞ্চম মিনিট পা ওমার বাবুর ক্রসে অনন্ত তামাংয়ের হেড বাইরে দিয়ে যায়। একটু পর ইদ আল-রশিদির শট আটকান পেরেইরা।

১৯তম মিনিটে হঠাৎই ধাক্কা খায় ফর্টিস। বক্সে নোরিকি আকাদার হালকা ধাক্কায় মোয়াথ আল ধাফিরি পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। হামজা খাবা সফল স্পট কিকে এগিয়ে নেন দলকে।

ফর্টিসের সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় ৩৫তম মিনিটে। স্টেফান চুকউদের ব্যাক পাসে বক্সের বাইরে থেকে ইসা জালোর শট লাফিয়ে কোনোমতে গ্লাভসের টোকায় কর্নার করে দেন গোলকিপার।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে স্বাগতিকরা। ৫৬তম মিনিটে খালেদ হাজিয়ার হেড দারুণ ক্ষিপ্রতায় আটকান পেরেইরা। তিন মিনিট পর বক্সের একটু উপর থেকে নাসের আল রাওয়াহির শট ক্রসবারের উপরের দিকে লেগে বেরিয়ে যায়।

চাপ ধরে রেখে ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আল-কাদসিয়া। বাম দিক থেকে আক্রমণে ওঠা হামজা খাবা’র পাস ধরে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আইয়ুব লাখদার।

৮২তম মিনিটে আইয়ুবের শট ক্রসবার কাঁপিয়ে ফিরে। শেষ দিকে আব্দাল্লাহ আহমেদের গোলে জয় নিশ্চিত হয়ে যায় আল-কাদসিয়ার।

গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার মুখোমুখি হবে ফর্টিস। তাজিকিস্তানের দল রেগার-তাদাজের বিপক্ষে ২-১ গোলে হেরে গ্রুপ পর্বে শুরু করেছে এফসি গোয়া।

ভাইব কোডিং থেকে এজেন্টিক ইঞ্জিনিয়ারিং

অর্থের বন্দোবস্ত না বদলালে বদলাবে না রাজনীতির বন্দোবস্ত

মবের জোশ এখন ডিজিটাল, বিচারের সংস্কৃতি কোন যুগে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ