1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ বৈশ্বিক এআই ব্যবসার হোঁচটে বড় ক্ষতির মুখে চীনের শেয়ারবাজার আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে সংঘর্ষ, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন

আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না সাকিব আল হাসান। খেলা হচ্ছে না ঘরোয়া ক্রিকেটেও। তবে বিদেশের লিগে তিনি খেলছেন নিয়মিত। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে এই টুর্নামেন্ট পেল স্বীকৃতি।

তৃতীয় আসরে এসে এনপিএল আইসিসির কাছ থেকে পেল আনুষ্ঠানিক স্বীকৃতি। গতকাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। সিএএন বলেছে, ‘আইসিসির আনুষ্ঠানিক অনুমোদন নেপালের ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন, সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

এনপিএল মিডিয়া ডেতে গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সিএএনের সচিব পারস খাড়কা জানান, আইসিসির অনুমোদনের ব্যাপারে নিশ্চিত হতে বারবার তিনি ইমেইল দেখছিলেন।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এনপিএলকে আরও বড় পরিসরে নিয়ে যেতে সহায়তা, সমর্থন ও অংশীদারত্বের জন্য আইসিসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সিএএন।

২৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হবে তৃতীয় এনপিএল। সাকিব খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত ২৭ জুলাই জানায় ফ্র্যাঞ্চাইজিটি। দু্ই বছর ধরে বিপিএল, এনসিএল খেলতে না পারা সাকিব পিএসএল, যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলেছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার জিতেছেন শিরোপাও।

২০২৪ সালে প্রথমবার আয়োজিত নেপাল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। সেবার রানার্সআপ হয়েছিল সুদূরপশ্চিম রয়্যালস। এই ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালে ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বাদ পায়নি। তাদের এবার কাঁদিয়ে শিরোপা জেতে লুম্বিনি লায়নস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ