1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ বৈশ্বিক এআই ব্যবসার হোঁচটে বড় ক্ষতির মুখে চীনের শেয়ারবাজার আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে সংঘর্ষ, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন

‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাঁদের অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আট বিভাগের আট জেলার ৬৪টি উপজেলা থেকে এসব আবেদন জমা পড়ে। এবার অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় আগ্রহী তরুণেরা সংশ্লিষ্ট উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করেন।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোনায়, ৫ হাজার ৩৫১টি। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোনায়, ৫ হাজার ৩৫১টি। এরপর রয়েছে রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অবশিষ্ট ৫৬ জেলার তরুণেরা এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন। নির্ধারিত ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল ও তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

গত ১৩ সেপ্টেম্বর সার্কুলারের মাধ্যমে এই কর্মসূচির নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী, একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ঋণের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার বিধান রয়েছে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন দেওয়া হবে। তবে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদান হিসেবে পাওয়া অর্থও ঋণে রূপান্তরিত হবে। ফলে অনুদানের সুবিধা ধরে রাখতে উদ্যোক্তাকে ঋণের অংশ সম্পূর্ণ পরিশোধ করতে হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসহ অন্যান্য বৈধ ব্যবসা এই কর্মসূচির আওতায় আসবে।

উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে নতুন ব্যবসা প্রতিষ্ঠা ও বিদ্যমান উদ্যোগ সম্প্রসারণে অর্থায়নের সুযোগ তৈরি করা এই কর্মসূচির লক্ষ্য। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক। তবে আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই শেষে কতজন নির্বাচিত হবেন এবং কতজন অর্থায়ন পাবেন, তা এখনো নির্ধারিত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ