1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১-এর অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে একজনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ২৩৩ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭ বিতর্কে নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’ কিষান ও নামানের ঝড়ো ব্যাটিংয়ের পর ভেসে গেল ম্যাচ আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন

পরমাণু অস্ত্র নিয়ে ইমরান খানের সন্দেহ নাকচ সেনাবাহিনীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৫০ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পারমাণবিক সম্পদ রক্ষায় সক্ষমতা নিয়ে করা সন্দেহ নাকচ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

শুক্রবার (১৫ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার ইমরানের অভিযোগ খারিজ করে দিয়ে বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার মাত্র একজন ব্যক্তির মালিকানাধীন নয়।

জেনারেল ইফতিখার বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচির জন্য এমন কোনো হুমকি নেই এবং রাজনৈতিক আলোচনায় এটি উত্থাপন করা উচিত নয়। আমাদের কর্মসূচি এমন জায়গায় যে আমাদের কমান্ড ও কন্ট্রোলব্যবস্থা এবং নিরাপত্তা আন্তর্জাতিক মূল্যায়নে অন্যতম সেরা।

এর আগে গত বুধবার পেশোয়ারে একটি ‘রোড শো’ চলার সময় ইমরান খান প্রশ্ন তুলেছিলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো ডাকাত এবং চোরদের হাতে নিরাপদ কি না ? মূলত নবনির্বাচিত শাহবাজ শরিফ সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। ওই বক্তৃতায় ইমরান খান এস্টাবলিশমেন্টের (পাকিস্তান সেনাবাহিনীর পরোক্ষ নাম) কাছে জানতে চান, ষড়যন্ত্রের’মাধ্যমে ক্ষমতায় আসা লোকেরা দেশের পারমাণবিক কর্মসূচিকে রক্ষা করতে পারবে কি না।
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ