1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১-এর অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে একজনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ২৩৩ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭ বিতর্কে নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’ কিষান ও নামানের ঝড়ো ব্যাটিংয়ের পর ভেসে গেল ম্যাচ আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন

রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে : জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪৯ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, রাশিয়া তাদের আগ্রাসনে হোঁচট-খাওয়ার পর হতাশা থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস একই ধরনের মন্তব্য করেন।

এ ধরনের হুমকির ব্যাপারে জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘পরমাণু অস্ত্র বা কিছু রাসায়নিক অস্ত্রের ব্যাপারে রাশিয়া কথা বলা শুরু করায় ‘সারা বিশ্ব’ স্তম্ভিত।

তিনি সিএনএনকে বলেন, ‘তারা তা করতে পারে। তাদের কাছে লোকজনের জীবনের কোনো মূল্য নেই।’

বার্নস বৃহস্পতিবার বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিপত্তিজনক ঝুঁকি বৃদ্ধির পরিস্থিতিতে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন কৌশলগত বা স্বল্প ক্ষমতাসম্পন্ন পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারে।

ক্রেমলিন জানায়, ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পরপরই রাশিয়ার পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরমাণু অস্ত্রের অস্বাভাবিক গতিবিধির কোন ইঙ্গিত দেখতে পায়নি।

বার্নস বলেন, এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ