1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১-এর অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৫১ Time View

ইরান সব রকমের অপরিশোধিত জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়েছে। জানা গেছে, এসব তেল এশিয়া, ভূমধ্যসাগরীয় অঞ্চল ও ইউরোপের দেশগুলোতে প্রধানত রপ্তানি করে দেশটি। এর মাধ্যমে ইরানের জ্বালানি বাজারে ফেরা ও তাদের তেলের চাহিদা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইরানের জাতীয় তেল কোম্পানি জানিয়েছে, এপ্রিল মাস থেকে এশিয়াগামী তেলের দাম ব্যারেল প্রতি গড়ে ৪ দশমিক ৩০ থেকে ৪ দশমিক ৫০ ডলার পর্যন্ত বাড়ানো হয়েছে।

ইরান তার লাইট ক্রুড অয়েল ব্যারেল প্রতি সাড়ে চার ডলার থেকে প্রিমিয়াম ক্রুডের জন্য ৯ দশমিক ২০ ডলার বাড়িয়েছে। অন্যদিকে হ্যাভি ক্রুড ও ফরোজানের জন্য ৪ দশমিক ৩০ ডলার থেকে হ্যাভি প্রিমিয়ামের জন্য ৭ দশমিক ৯৫ ও ৮ দশমিক ৫ ডলার বাড়ানো হয়েছে। এছাড়া সরুশ গ্রেডের জন্য ৪ দশমিক ৪০ ও সরুশ প্রিমিয়ামের জন্য ৪ দশমিক ৩০ ডলার বাড়ানো হয়েছে। ইরানের জাতীয় তেল কোম্পানি বলছে এটি এযাবতকালের মধ্যে রেকর্ড মূল্য বৃদ্ধি।

তাছাড়া ভূমধ্যসাগরীয় ও উত্তর-পশ্চিম ইউরোপগামী গ্রেড তেলের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ৩৫ ডলার থেকে ২ দশমিক ৯৫ ডলার বাড়িয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় আন্তর্জাতিক ক্রেতারা ইরানি তেলের জন্য অপেক্ষা করছেন।
খবর প্রেসটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ