1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

কাশ্মীর ইস্যুতে মোদির এগিয়ে আসা উচিত: শাহবাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪১ Time View

সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই দেওয়া ভাষণে শাহবাজ দুঃখ প্রকাশ করে বলেন, যদিও তারা ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান, তারা জানেন, কাশ্মীর ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হবে না। খবর জিও নিউজের।

দুই দেশের জনগণের বিষয়গুলো অনুধাবন করতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দারিদ্র্য, বেকারত্ব ও চিকিৎসাসেবার মতো বিষয়গুলো যেখানে রয়েছে, সেখানে কেন আমরা নিজেদের এবং পরবর্তী প্রজন্মের ক্ষতি করছি?’

শাহবাজ বলেন, কাশ্মীরিদের চাওয়া অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধানে নরেন্দ্র মোদির এগিয়ে আসা উচিত। কাশ্মীরের জনগণের জন্য তার সরকার সোচ্চার থাকবে বলেও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য জাতীয় পরিষদে অনাস্থা ভোটে ৯ এপ্রিল প্রধানমন্ত্রিত্ব হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এরপর বিরোধী জোটের একমাত্র প্রার্থী হিসেবে সোমবার জাতীয় পরিষদে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ। প্রধানমন্ত্রী নির্বাচিত হতে তার ১৭২ ভোটের প্রয়োজন ছিল।

পিটিআই দলটির নেতা শাহ মাহমুদ কোরেশিকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছিল। তবে শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি বর্জন করেন পিটিআইয়ের আইনপ্রণেতারা। পার্লামেন্ট থেকে গণপদত্যাগেরও ঘোষণা দেন তারা। এতে শাহবাজ কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ