1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১-এর অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী রুশ কালো তালিকায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৫২ Time View

রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিয়েছে মস্কো। ওশেনিয়ার দেশ দুটির প্রধানমন্ত্রীকে রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ এনেছে।

অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের দুই প্রধানমন্ত্রী ছাড়াও এই দু দেশের একাধিক মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।

এএফপির খবরে বলা হয়েছে—রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের এবং নিউজিল্যান্ডের ১৩০ জনের নাম রয়েছে।

এ ছাড়া ‘বেপরোয়া রুশভীতি’ এবং পশ্চিমা দেশগুলোকে আনুগত্যের সঙ্গে অনুসরণ করায় অস্ট্রেলিয়ার নিন্দা জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা দেওয়া হবে। ওই ঘোষণায় নিষেধাজ্ঞার তালিকা দীর্ঘ হবে। সে তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে।

এ ছাড়া রাশিয়ার প্রতি বিরূপ মনোভাব জাগিয়ে তুলতে যারা সহায়তা করছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে বরে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ