1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১-এর অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

চীনে করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৫১ Time View

চীনে বুধবার করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মহামারি শুরুর পর এটি সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এদিকে সাংহাইয়ে লকডাউন সত্তে¦ও করোনা সংক্রমণ বেড়েই চলেছে।

বিশ্বে চীনে ২০১৯ সালে করোনার প্রথম প্রাদুর্ভাব ঘটে। সে সময়ে দেশটি করোনা নিয়ন্ত্রণে যে শুন্য নীতি ঘোষণা করে তা এখন প্রচন্ড চাপের মুখে পড়ে গেছে।

চলতি বছর মার্চ পর্যন্ত কর্তৃপক্ষ স্থানীয়ভাবে লকডাউন, গণপরীক্ষা এবং আন্তর্জাতিক ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দৈনিক সংক্রমণ কম রাখতে পেরেছে। কিন্তু সম্প্রতি দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

কর্মকর্তারা বলছেন, তারা সাংহাইয়ের কাছে তীব্র সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে বলছে, বুধবার নতুন করে ২০ হাজার ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে কেউ মারা যায়নি। আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন।

এদিকে চীনের ৮০শতাংশেরও বেশি সংক্রমণ বৃহত্তম নগরী সাংহাইয়ে হচ্ছে বলে কর্মকর্তারা বুধবার জানিয়েছেন। আড়াই কোটি জনসংখ্যার এ নগরীতে ধাপে ধাপে লকডাউন দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ