1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১-এর অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

এবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক প্রধানের পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪৯ Time View

ক্রমবর্ধমান সংকটের মধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভারদ কাবরাল। এক টুইট বার্তায় তিনি বলেন, দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়ায় গভর্নর হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

গত বছরের ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কার ১৬তম গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার আগে অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার জেরে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্যই তাদের পদত্যাগপত্র জমা দেন।

এদিকে দেশজুড়ে অর্থনৈতিক অচলাবস্থা সৃষ্টিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে অবলিম্বে পদত্যাগের দাবি জানিয়ে আসছেন সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে রাজপথে নেমে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ জনতাকে। বৈদেশিক মুদ্রা সংকট এবং আমদানির জন্য অর্থের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। দিনের অর্ধেক বা তারও বেশি সময় চলছে লোডশেডিং, খাবার, ওষুধ এবং জ্বালানি সংকটে মানুষের ক্ষোভ নতুন উচ্চতায় পৌঁছেছে। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের আগে শ্রীলঙ্কার এমন পরিস্থিতি দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ