1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১-এর অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আবারও হাঙ্গেরির ক্ষমতায় বসছেন পুতিনের বন্ধু অরবান

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৫০ Time View

হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে টানা চারবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন ভিক্তর অরবান। সাধারণ নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

রোববার (৩ এপ্রিল) দেশটির সাধারণ নির্বাচন হয়। এখন পর্যন্ত ৯৪ শতাংশ ভোট গণনায় অরবানের ডানপন্থী ফিদেজ পার্টি ৫৩ শতাংশ এবং পিটার মারকি-জে নেতৃত্বাধীন বিরোধী জোট ৩৫ শতাংশ ভোট পেয়েছে। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণায় বিজয়ী হলে এ নিয়ে টানা চতুর্থবার দলটি ক্ষমতায় আসবে।

জয় সুনিশ্চিত হওয়ার পর ভিক্টর অরবানের সমর্থকরা রাজধানী বুদাপেস্টে দলের সদর দফতরের সামনে ভিড় জমান। তারা ‘ভিক্তর ’, ‘ভিক্তর ’ বলে স্লোগান দিতে থাকেন।

জয় পাওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় ভিক্তর বলেন, ‘পুরো বিশ্ব দেখতে পাচ্ছে যে আমাদের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক, রক্ষণশীল, দেশপ্রেমের রাজনীতির ব্রান্ড জিতেছে। ইউরোপকে আমরা এই বার্তা দিতে চাই যে, এ জয় অতীত নয়, ভবিষ্যত।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন ভিক্তর অরবান। এর আগে ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। পুতিনের বন্ধু হিসেবেও বেশ পরিচিত ভিক্তর অরবান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ