1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী

শবে বরাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার: র‍্যাব ডিজি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৫০ Time View

পবিত্র শবে বরাত উপলক্ষে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে মোহাম্মদপুর বছিলার জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুঃস্থ ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, প্রতি বছর শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা ঘটিয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও সাদা পোশাকে র‌্যাব পেট্রোল নিয়োজিত থাকবে। এছাড়াও সাইবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন কেউ উসকানিমূলক কোনো কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে।

অনুষ্ঠানে এতিম ও দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল খান মোহাম্মদ কে এম আজাদ, লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এবং বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ