1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামীকাল রোববার স্বল্প সময়ের জন্য ঢাকায় আসতে পারেন। সবকিছু অনুকূলে থাকলে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

মূলত ভুটানের রাজধানী থিম্পু সফরের অংশ হিসেবে তার এই অঞ্চলের দিকে যাত্রা। সব ধরনের বাণিজ্যিক বা বিশেষ উড়োজাহাজ থিম্পুতে সরাসরি যাতায়াত করতে পারে না। ফলে থিম্পু পৌঁছানোর পথে ট্রানজিট হিসেবে তিনি সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের যেকোনো বিমানবন্দরকে বেছে নিতে পারেন।

ফিফা সভাপতি বাংলাদেশে যাত্রাবিরতি করবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তা সত্ত্বেও সম্ভাব্য সফর ঘিরে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সেরে রেখেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

প্রস্তুতির অংশ হিসেবে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বাফুফে সাধারণ সম্পাদক। বিশ্ব ফুটবলের শীর্ষ ব্যক্তিত্ব যদি বাংলাদেশে যাত্রাবিরতি বা ট্রানজিট নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেন তার অভিবাসন (ইমিগ্রেশন) ও কূটনৈতিক আনুষ্ঠানিকতা অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা যায়, সে বিষয়ে সমন্বয় করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইনফান্তিনো যদি বিমানবন্দরের ভিআইপি জোনে ট্রানজিটে কিছু সময় অবস্থান করেন, তবে সে ক্ষেত্রে বাফুফে সভাপতি ও সহ-সভাপতিরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ