1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী

ভারত রশিয়ার তেল কিনলে আপত্তি নেই যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৪৯ Time View

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, ”সব দেশের কাছে আমাদের বার্তাটা স্পষ্ট। আমরা যে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছি তা মেনে চলা উচিত।”

তাকে প্রশ্ন করা হয়েছিল, ভারত যদি ডিসকাউন্টে রাশিয়ার তেল কেনে তাহলে কি হবে? তিনি জানিয়েছেন, ”আমার মনে হয় না, এটা নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে।”

তবে সাকি বলেছেন, ”এটাও ভাবা দরকার, ইতিহাসের বইতে এই সময় নিয়ে কী লেখা হবে, কোনদিকে আপনারা থাকবেন? রাশিয়ার নেতৃত্বকে সমর্থন করার অর্থ হলো তাদের আগ্রাসনকে সমর্থন করা। এই আগ্রাসনের প্রতিক্রিয়া ভয়ংকর হতে বাধ্য।”

এখনো পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে ভারত কোনো পক্ষকেই সমর্থন করেনি। তারা দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে নেয়ার কথা বলেছে। তবে তারা জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। রাশিয়ার পক্ষেও ভোট দেয়নি। তারা ভোটদানে বিরত থেকেছে।

এখনো পর্যন্ত বাইডেন প্রশাসন ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তেল কেনার ক্ষেত্রেও তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে। তাছাড়া পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্রকেও তারা নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ