1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী

সর্বোচ্চ নেতার মৃত্যু স্বীকার, নতুন আইএস প্রধানের নাম ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৫২ Time View

যুক্তরাষ্ট্রের প্রশাসন মাস খানেক আগে দাবি করেছিল, তাদের সেনা বাহিনীর এক অভিযানে মারা গেছেন আইএস (ইসলামিক স্টেট) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি এবং আইএস মুখপাত্র আবু হামজা আল-কুরেশি।

সে সময় নিজেদের সর্বোচ্চ নেতার মৃত্যু নিয়ে মুখ খোলেনি এই জঙ্গি সংগঠন।

তবে শুক্রবার (১১ মার্চ) এক বিবৃতিতে সংগঠনের নতুন নেতার নাম ঘোষণা করেছে আইএস। অর্থাৎ পরোক্ষ হলেও আবু ইব্রাহিমের মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েছে তারা।
আইএসের নতুন প্রধানের নাম আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরেশি। তাদের নতুন মুখপাত্র আবু উমর মুহাজিরই নতুন নেতার নাম ঘোষণা করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আবু ইব্রাহিমের মৃত্যু আইএসের কাছে দ্বিতীয় বড় ধাক্কা। ২০১৯ সালে প্রায় একই ধরনের সামরিক অভিযানে আইএসের প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদির মৃত্যু হয়েছিল। তারপর থেকেই দলের ভার সামলাচ্ছিলেন ৪৫ বছর বয়সী শিক্ষাবিদ আবু ইব্রাহিম। একসময় ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সেনা বাহিনীর সদস্যও ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রশাসন দাবি করেছিল, গতমাসে উত্তর সিরিয়ায় তাদের অভিযানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় আবু ইব্রাহিম ও তার পরিবারের। নতুন বিবৃতিতে তাদের এই দাবি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি আইএস।

তবে তারা জানিয়েছে, উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকা শহরের এক কারাগার থেকে বন্দি আইএসদের ছাড়ানোই ছিল আবু ইব্রাহিমের শেষ অভিযান। ওই হামলায় আইএস জঙ্গিসহ কমপক্ষে ২০০ বন্দি ও ৩০ জন কারারক্ষীর মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ