1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী

বেলারুশের ৩ ব্যাংকের সম্পদ জব্দ করবে জাপান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৬৭ Time View

জাপান বেলারুশের তিন ব্যাংকের সম্পদ জব্দ করবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে দেশটি সমর্থন দেয়ায় মিনস্কর ওপর নিষেধাজ্ঞা জোরদার করার ব্যাপারে ইইউর দেশগুলো সম্মত হওয়ার কয়েকদিন পর জাপান এ ধরনের ঘোষণা দিলো।

বৃহস্পতিবার সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও রপ্তানির ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোকে চাপের মুখে রাখতে জাপান তাদের জি৭ অংশীদার দেশের সাথে কাজ করায় বেলারুশের ওপর টোকিওর সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা এলো। আগামী ১০ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর আগে জাপান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ সপ্তাহের গোড়ার দিকে ইউরোপীয় ইউনিয়ন ক্রেমলিনের হামলায় দেশটির সংশ্লিষ্টতা থাকায় বৈশ্বিক সুইফট বার্তা ব্যবস্থা থেকে বেলারুশের তিন ব্যাংককে বাদ দেয়ার পদক্ষেপ গ্রহণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাপানে থাকা সম্পদ জব্দ হতে যাওয়া বেলারুশের এ তিন ব্যাংকের নাম হচ্ছে বেলাগ্রপ্রমব্যাংক, ব্যাংক দাব্রাবিত ও ডেভলোপমেন্ট ব্যাংক অব রিপাবলিক অব বেলারুশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ